Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

৭১ স্বাধীনতাই আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায় -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   03-Feb-2026   44

Photo

৭১ স্বাধীনতাই আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী ৭১-কে পেছনে ফেলতে চায় -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি: 

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১ কে পিছিয়ে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলবো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল আরো বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের  সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এটা কিন্তু খুব জরুরী। একাত্তরকে ভুলে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 

তিরি আরো বলেন, দূর্ভাগ্যজনক ভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবেনা। একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। এ বিষয়ে কারো সাথে কোন আপোষ করা যাবে নাহ। আর দেশের স্বাধীনতা বিরোধীদের সাথে কোন আপোষের প্রশ্নই আসে না।

বিএনপির মহাসচিব আরো বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। জামায়াতে ইসলামী বা ধর্ম ব্যবসায়ী কোন দল বা সংগঠনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

নির্বাচন ৫ বছরে আমরা একবারই দেই উল্লেখ করে বিএনপির সিনিয়র এ নেতা আরো বলেন, ভোট কিন্তু একটি আমানত। এটাকে খেয়ানত করা উচিত না অর্থাৎ নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দিব যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইমপরটেন্ট বিষয়। ভোটকে নষ্ট না করে কাজে লাগাতে হবে। 

সে সময় সকলের কাছে ধানের শীর্ষে ভোট চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসময় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,  সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ জেলা বিএনপির ও পৌর বিএনপির  নেতা কর্মীরা ও এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত