Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান

২৬ বাংলা টিভি   08-Oct-2025   43

Photo

ঝিনাইদহে শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বধির ও শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) সকালে ইশারাভাষী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারক লিপিতে প্রতিবন্ধীর জানান, আমাদের জেলায় অসংখ্য শ্রবন প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য রাষ্ট্রিয় কোন উল্লেখযোগ্য সহায়তা বা অনুদান প্রদানের পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে। তাদের আর্থসামাজিক উন্নয়ন ও পূর্ন বাসনের লক্ষ্য ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতে নিম্নলিখিত ৭ দফা দাবি আদায়ে তারা জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের ৭ দফা দাবি সমূহ- ১। আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান। ২। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য কর্ম সংস্থান ও পূর্ণবাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মান প্রদান। ৩। সকল বধিরদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতা করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান। ৪। ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে খাদ্য সামগ্রী প্রদান ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ । ৫। সকল বধিরদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ। ৬। সকল বধিরদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে তফসিলি ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও  ৭। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান।

স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইশারাভাষী কল্যাণ সংস্থার সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক  নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রতন  মিয়া এবং ইশারাভাষী দোভাষী আরিফ হাসান।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত