Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার

২৬ বাংলা টিভি   01-Feb-2026   34

Photo

কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার


কালীগঞ্জ (ঝিনাইদহ)  প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক, সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক সহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ ও ইমরান হোসেন । তাদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 
রোববার (১লা ফেব্রয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে  উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যসহ সকল পর্ষায়ের পদ থেকে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
এ  সিদ্ধান্তটি কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক সুজা উদ্দিন আহমেদ পিয়াল জানান, তার বহিস্কারের বিষয়টি আজ অবহিত হয়েছেন। আমি একজন বিএনপির আদর্শের কর্র্মী। এবার নির্বাচনে বিএনপি বিদ্রোহী  স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বহিস্কারের স্বীকার হয়েছেন।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত