Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

রাষ্ট্র সংস্কারের পথে গণভোটই চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ মাহমুদ

২৬ বাংলা টিভি   01-Feb-2026   37

Photo

রাষ্ট্র সংস্কারের পথে গণভোটই চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ মাহমুদ


সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ও শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটই হবে চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যম।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চর্চা হয়ে আসছে, তা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সরাসরি মত প্রকাশের সুযোগ দিতে হবে। তিনি জানান, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে, তারাই রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, একজন ব্যক্তি যেন দু’বারের বেশি সরকারপ্রধান হতে না পারেন—এমন নীতি প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে গণভোটে ইতিবাচক রায়।
তিনি আরও বলেন, গণভোট কোনো দলীয় ইস্যু নয়; এটি জনগণের অধিকার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই তিনি সবাইকে দায়িত্বশীল ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় তিনি শাহজাদপুর আসনে এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজকে শাপলা কুঁড়ি প্রতীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সভায় দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন, এস এম সাইফ মোস্তাফিজ নির্বাচিত হলে শাহজাদপুরের অবহেলিত শিল্পখাতের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে এনসিপি ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত