Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

২৬ বাংলা টিভি   08-Oct-2025   39

Photo

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু


জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শহিদুল্লাহ শেখ সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে। 

আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, সোমবার বিকালে তাে বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটার জন্য গাছে উঠে শহিদুল্লাহ শেখ। এসময় পা পিছলে গাছ থেকে মাটি পড়ে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল্লাহ। 

এঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত