Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

২৬ বাংলা টিভি   31-Jan-2026   35

Photo

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!


স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেকেই খেলছে না এই পাকিস্তান সিরিজে। আর বিশ্বকাপের আগে ‘বি’ টিম পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারা।

২০২২ সালের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে অজিরা। এ সিরিজে খেলছেন না প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বাদে বাকিরা ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে আছেন। 

বিশ্বকাপ দলে না থাকা শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশকে পাকিস্তান সফরে রাখা হয়েছে।

এমন দল পাঠানোর কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক তারকা। সাবেক অধিনায়ক মঈন খান শুধু অস্ট্রেলিয়াকে নয়, এসইএনএ দেশগুলো সম্প্রতি পাকিস্তানে দুর্বল দল পাঠানোর ব্যাপারটি মনে করালেন। 

তিনি বলেন, সম্প্রতি আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসছে। এটা এমন যেন তারা শুধু একটি সিরিজ খেলার আনুষ্ঠানিকতা রক্ষা করছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টির একাদশে তিনজন নবাগতকে রেখেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ, অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস ও প্রথমত সারির পেসার স্কট অ্যাবট ও বেন ডারশুইস ছিলেন না একাদশে। 

এ নিয়ে ক্রিকেট বিশ্লেষক ও লেখখ ওমাইর আলাভি বলেছেন, তারা এরই মধ্যে তাদের কিছু মূল খেলোয়াড়দের ছাড়া এসেছে এবং প্রথম ম্যাচে তারা তাদের সেরা খেলোয়াড়দের খেলায়নি। আমি এটাকে পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক হিসেবে দেখছি।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত