Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

দীর্ঘ উত্থানের পর পতন, কমলো স্বর্ণের দাম

২৬ বাংলা টিভি   31-Jan-2026   41

Photo

দীর্ঘ উত্থানের পর পতন, কমলো স্বর্ণের দাম


নিউজ ডেস্ক:

দামের ঊর্ধ্বমুখী যাত্রার পর অবশেষে স্বর্ণের বাজারে স্বস্তির হাওয়া বইছে। টানা কয়েক দফা মূল্য বৃদ্ধির পর গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিপ্রতি দাম ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

শনিবার (৩১ জানুয়ারি) সারা দেশে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে উন্নত মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম গ্রামপ্রতি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। দেশীয় পরিমাপ অনুযায়ী এতে ভরিপ্রতি মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের গ্রামপ্রতি দাম ঠিক করা হয়েছে ২২ হাজার ২০৫ টাকা, যা ভরিতে হিসাব করলে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য ১৯ হাজার ৩৫ টাকা নির্ধারণ হওয়ায় ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে গ্রামপ্রতি দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা। ফলে ভরিপ্রতি এর বাজারমূল্য হবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছিল ১৬ হাজার ২১৩ টাকা।

বাজুস জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার ঘোষিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ হবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত