Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অনলাইন জটিলতায় ইতি, ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি

২৬ বাংলা টিভি   29-Jan-2026   31

Photo

অনলাইন জটিলতায় ইতি, ম্যানুয়ালি সাংবাদিক কার্ড দেবে ইসি


নিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে আর অনলাইন আবেদন বাধ্যতামূলক থাকছে না। যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তাদের আবেদন বহাল থাকবে। তবে যারা আবেদন করেননি, তাদের নতুন করে অনলাইনে যাওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

ম্যানুয়ালি কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগিরই গণমাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এর আগে নির্বাচনী দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। তবে এই অনলাইন প্রক্রিয়াকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ উল্লেখ করে সাংবাদিকদের পক্ষ থেকে আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

এদিকে, সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা আগামী রোববারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সমাধানের আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এর পরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতির পথে হাঁটে নির্বাচন কমিশন।

ইসির এই সিদ্ধান্তে সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত