Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পেঁয়াজ নিয়ে রণক্ষেত্র ঝিনাইদহ! দুই গ্রামের রক্তক্ষয়ী লড়াইয়ে উত্তাল শৈলকুপা

২৬ বাংলা টিভি   28-Jan-2026   35

Photo

পেঁয়াজ নিয়ে রণক্ষেত্র ঝিনাইদহ! দুই গ্রামের রক্তক্ষয়ী লড়াইয়ে উত্তাল শৈলকুপা


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় রান্নার সেই অতি পরিচিত পেঁয়াজই এখন রক্তক্ষয়ী সংঘর্ষের কারণ! মাত্র কয়েক শতাংশ জমিতে পেঁয়াজ চাষকে কেন্দ্র করে বুধবার সকালে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়ন। দুই গ্রামের বাসিন্দাদের দা-বল্লম আর লাঠিসোঁটার ঝনঝনানিতে থমকে গেছে জনজীবন।

কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালিয়া ও বোয়ালিয়া গ্রামের মধ্যে দীর্ঘদিনের চাপা উত্তেজনা ছিল। কিন্তু আজ সকাল সাড়ে ১০টার দিকে সেই উত্তেজনা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে।টানা দেড় ঘণ্টা চলে এই তাণ্ডব।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।রামদা, ঢাল, সড়ক ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে দুই গ্রামের কয়েকশ মানুষ।

স্থানীয়রা জানাচ্ছেন, স্রেফ পেঁয়াজ চাষ নয়, এর পেছনে মিশে আছে দীর্ঘদিনের পুরানো শত্রুতা।পেঁয়াজের জমি বা চাষের প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।সেই তুচ্ছ বাকবিতণ্ডাই মুহূর্তের মধ্যে গ্রাম্য দলাদলির রূপ নেয় এবং রক্তক্ষয়ী সংঘর্ষে রূপান্তর ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে। পেঁয়াজের ঝাল এবার মাঠ পেরিয়ে আক্ষরিক অর্থেই সাধারণ মানুষের রক্তে মিশল!

প্রত্যক্ষদর্শীরা বলেন,"সামান্য পেঁয়াজ নিয়ে এমন ভয়াবহ কাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত