Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

হোমিও স্পিরিট অবৈধ পানে মৃত্যু নিশ্চিত এই শ্লোগানে নড়াইলে হোমিও চিকিৎসকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   28-Jan-2026   35

Photo

হোমিও স্পিরিট অবৈধ পানে মৃত্যু নিশ্চিত এই শ্লোগানে নড়াইলে হোমিও চিকিৎসকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে ‘চিকিৎসার জন্য হোমিও স্পিরিট, অবৈধ পানে মৃত্যু নিশ্চিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার সম্পন্ন হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও আইনানুগ চিকিৎসা নিশ্চিতে নড়াইল জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয়, দায়বদ্ধতা এবং সংশ্লিষ্ট আইনসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নড়াইলের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পি। সেমিনারে বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন দিক, স্পিরিট ব্যবহারের নীতিমালা এবং অবৈধ পানের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নড়াইল জেলার তিনটি উপজেলার মোট ৭০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক এই সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত