Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

২৬ বাংলা টিভি   26-Jan-2026   31

Photo

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত


বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দিনভর নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম-কমিশনার রাহাত হোসেন, যুগ্ম-কমিশনার সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেল। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত