Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর ঠাকুরগাঁও

নৌকা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   26-Jan-2026   52

Photo

নৌকা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগের নির্বাচনগুলোই ভালো ছিলো।

আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে। নৌকা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। 

কিন্তু সেই গণতান্ত্রিক উত্তরোণের পথ তো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷

তিনি আরো বলেন, আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই। কারণ একাত্তরই আমাদের ও বাংলাদেশের অস্তিত্ব। পাকিস্তানের শোষণ-নির্যাতনের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। অথচ যারা শেষ মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আজ তারা আবার দেশ শাসনের জন্য ভোট চাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে দেশের সর্বনাশ করবেন না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব আরো বলেন, হিন্দু ভাই-বোনদের মধ্যে একটি ভয় কাজ করে— তারা সংখ্যালঘু, তাদের ওপর নির্যাতন হতে পারে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বিশ্বাস করে, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান নাগরিক। তাই কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই বুক উঁচু করে দাঁড়াবেন, আমরা আপনাদের পাশেই থাকব।

বিএনপির এ সিনিয়র নেতা আরো বলেন, জামায়াত দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে। যে কোন মূল্যে ক্ষমতায় যাবার লালসা তাদের দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা বা বর্হিবিশ্বের কারো সাথে আঁতাত করে এদেশের নির্বাচনে কোন লাভ হবে নাহ। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী আপনাদের এলাকার দেলোয়ার। অনেক ভালো ছেলে। বয়স কম। জামায়াতের সরকার পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও আমাদের আছে। আমরা দেশ চালিয়েছি এর আগে আরো দুইবার। আর আপনাদের এলাকার ছেলে দেলোয়ার সামনে আরো ভালো করতে পারবে সে। কিন্তু আমার তো এটাই শেষ নির্বাচন। আমরা বুড়ো হয়ে গেছি। সে কারণে এবারের নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন।

এ সময় সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত