Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

গোলবন্যায় ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৬ বাংলা টিভি   25-Jan-2026   46

Photo

গোলবন্যায় ভাসিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক:

প্রথমবার আয়োজিত নারী সাফ ফুটসাল টুর্নামেন্টেই ইতিহাস গড়ল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

রোববার (২৫ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধেই ৬–১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আক্রমণভাগ। যোগ হয় আরও ৮টি গোল। এক ম্যাচে ১৪ গোল করা টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় গোলের রেকর্ড।

দলের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৪টি গোল। পুরো টুর্নামেন্টে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। প্রতিটি ম্যাচেই ধারাভাষ্যকারদের কণ্ঠে ছিল সাবিনার প্রশংসা। তার নেতৃত্বেই টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জিতল বাংলাদেশ। আগে ফুটবল, এবার ফুটসাল।

ছয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ১৬ পয়েন্ট। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে দলটি।

নারী ও পুরুষ—উভয় বিভাগের সাফ ফুটসাল টুর্নামেন্টে সাতটি করে দল অংশ নেয়। পুরুষ দল শীর্ষ তিনেও জায়গা করতে পারেনি, তবে নারীরা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়ে গৌরব বাড়িয়েছে।

টুর্নামেন্টে বাংলাদেশ শুরু করে ভারতের বিপক্ষে জয় দিয়ে। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। পরে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় দলটি। শেষ ম্যাচে মালদ্বীপকে বিধ্বস্ত করে নিশ্চিত করে চ্যাম্পিয়ন ট্রফি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত