সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
বাক্সের মুখ খুলতে বাধ্য করবে না, সব কিছু প্রকাশ করে দিবো - সিরাজগঞ্জে জামায়াত আমীর
২৬ বাংলা টিভি 24-Jan-2026 29
বাক্সের মুখ খুলতে বাধ্য করবে না, সব কিছু প্রকাশ করে দিবো - সিরাজগঞ্জে জামায়াত আমীর
ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :
বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবে না, তাহলের ভিতরের সব কিছু প্রকাশ করে দিবো। আমরা কারো বিরুদ্ধে লাগা-লাগি, খোঁচা-খুঁচি পছন্দ করি না। কিন্তু আমাদের খোঁচা দিলে খোঁচা ফেরত দেওয়া আমাদের উপর ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না। জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে দিকে এগিয়ে যেতে চাই। এজন্য আমরা মাত্র তিনটি শর্ত দিয়েছি।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামির আমীর শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় জামায়াত আমীর আরো বলেন, আমরা ক্ষমতায় আসলে প্রথম নজর শিক্ষার উপর দিবো। সিরাজগঞ্জ শিক্ষা থেকে বঞ্চিত। সেই অধিকার দাবী করে আদায় করতে হবে না। আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌছে দেওয়া হবে।
এই সবগুলো কাজ করতে হলে সংস্কার প্রয়োজন। এজন্য গণভোট। এই গণভোটে হাঁ বলতে হবে। এই গণভোট হচ্ছে শরীফ ওসমান হাদির বিচার হবে।
গণভোট নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ মানেই ১৪ শতাধিক শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদের হত্যাকান্ডের বিচার করা হবে। গণ ভোটে হ্যাঁ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদেন ঋন পরিশোধ করবো হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। এই গণ ভোটের হ্যাঁ মানে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরিয়ে আসতে দেওয়া হবে না। এই গণ ভোটের হ্যাঁ মানে অধিপত্যবাদ দালালদের বাংলার জনগণ বরদাশ করবে না। এব্যাপারে পুরোপুরি লাল কার্ড।
জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল প্রমুখ।
news@26banglatv.com