Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

২৬ বাংলা টিভি   24-Jan-2026   29

Photo

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির


নিউজ ডেস্ক:

চব্বিশের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে সবাইকে সরে আসতে হবে। আবু সাঈদ যে দায়িত্ব রেখে গেছেন, সেই দায়িত্ব পালনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। 

তিনি বলেন, আমরা কথা দিচ্ছি—প্রয়োজনে জীবন যাবে, তবুও দেশের সম্মান ক্ষুণ্ন হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের আদর্শ ধারণ করেই আগামীর পথচলা নির্ধারণ করতে হবে।

কবর জিয়ারতের সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনসহ দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত