Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

জামায়াতে ইসলামী ও সমর্থকদের মধ্যে প্রচার গাড়ির ব্যানার ভাঙচুর

২৬ বাংলা টিভি   23-Jan-2026   39

Photo

জামায়াতে ইসলামী ও সমর্থকদের মধ্যে প্রচার গাড়ির ব্যানার ভাঙচুর


স্টাফ রিপোর্টার।। 

যশোর শহরের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় জাতীয় পার্টির একটি প্রচারগাড়ির ব্যানার সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জতীয় পার্টির যশোর জেলা যুগ্ম আহবায়ক কোতয়ালী থানায় অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছন। প্রার্থী খবিরগাজী জানিয়েছেন, তার প্রচার গাড়ি জামায়াতের মিছিল থেকে ভেঙে দেয়া হয়েছ। একই সাথে তাদের হুমকী ধামকী দরয়া হয়েছে যাতে তারা প্রচারে না যায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে যশোর শহরের  ৭ নম্বর ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আমীর মাওলানা মতিয়ার রহমানের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি প্রচার মিছিল তালতলা মোড় থেকে ভোলা ট্যাংক রোডের দিকে অগ্রসর হচ্ছিল। মিছিলটি তালতলা বাজার এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির দুটি প্রচারগাড়ি (অটো) মিছিলের সামনে পড়ে যায়।এ সময় জামায়াতে ইসলামীর সমর্থকরা প্রচারগাড়িগুলো রাস্তার একপাশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে উভয় দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিছিলের মধ্য থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি জাতীয় পার্টির একটি প্রচার ব্যানার টান দিলে সেটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত