Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে রণক্ষেত্র! জামায়াত কর্মীর ওপর হামলা, রামদা দিয়ে কোপানোর চেষ্টা ও প্রতীক ভাঙচুর!

২৬ বাংলা টিভি   23-Jan-2026   59

Photo

ঝিনাইদহে রণক্ষেত্র! জামায়াত কর্মীর ওপর হামলা, রামদা দিয়ে কোপানোর চেষ্টা ও প্রতীক ভাঙচুর!


হরিনাকুন্ডু প্রতিনিধিঃ

শান্ত ধুলিয়া গ্রামে হঠাৎ উত্তাপ! জামায়াতে ইসলামীর কর্মীর ওপর হামলা ও নির্বাচনী প্রতীক ভাঙচুরের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। অভিযোগের তির সরাসরি বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। হামলাকারীরা হঠাৎ আক্রমণ চালিয়ে জামায়াতে ইসলামীর দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে এবং অত্যন্ত উগ্রভাবে দলটির প্রতীক 'দাঁড়িপাল্লা' ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কেবল ভাঙচুরেই ক্ষান্ত হয়নি, তারা রামদা দিয়ে এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে রামদায়ের আঘাত পাশের একটি দোকানের টিনের ওপর গিয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জামায়াতের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজনা চরমে পৌঁছালে পুলিশ দ্রুত এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশের অভিযান শুরু হওয়ার আগেই অভিযুক্তরা রাতের অন্ধকারে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।জামায়াত নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকাবাসী বলেন"শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা যারা করছে, তাদের ছাড় দেওয়া হবে না।" 

বর্তমানে ধুলিয়া গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত