Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বাগআঁচড়ায় নতুন ভ্যান উপহার পেলেন খোকন মোল্লা

২৬ বাংলা টিভি   22-Jan-2026   63

Photo

বাগআঁচড়ায় নতুন ভ্যান উপহার পেলেন খোকন মোল্লা


আজিজুল ইসলাম বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা : 

বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের আসহায় ভ্যানচালক খোকন মোল্লাকে একটি নতুন ভ্যান কিনে দিয়েছেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন। তার সাথে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা সকলে মিলে অসহায় খোকন মোল্লাকে একটি নতুন ব্যাটারিচালিত অটোভ্যান উপহার দেন।

বুধবার সকালে বাগআঁচড়ায় ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে খোকন মোল্লার হাতে নতুন অটোভ্যান ও চাবি তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে বাগআঁচড়া দারুল আমান ট্রাষ্ট সংলগ্ন এলাকা থেকে খোকন মোল্লার ভ্যানটি চুরি হয়ে যায়।এতে সে কান্নাকাটি শুরু করে। খবরটি লোকসমাজ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে সকলের দৃষ্টি পড়ে। ফলে তারা এই অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। 


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত