সারা বাংলা খুলনা খুলনা
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ প্রেমিক গণতান্ত্রিক সরকার গঠিত হবে আলী আসগর লবি
২৬ বাংলা টিভি 22-Jan-2026 40
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দেশ প্রেমিক গণতান্ত্রিক সরকার গঠিত হবে আলী আসগর লবি
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
আসন্ন নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগার লবি বলেছেন, দেশের মানুষ বিগত ১৬ বছরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। মানুষ বিনা ভোটের সরকার, রাতের ভোট দিনে এবং আমি আর ডামি নির্বাচনের স্বাক্ষী হয়ে আছে। দির্ঘদিন পরে এবারের উৎসব মুখর নির্বাচনে গণ মানুষের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে দেশ প্রেমিক গণতান্ত্রিক সরকার। তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জনগণের আশা-আকাংখার প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে তারেক রহমান সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
লবি বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এবারও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।
দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল বিএনপি যখনই ক্ষমতায় ছিলো, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সমৃদ্ধ ও মজবুত ভিত্তিতে ছিলো। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবন যাপন করেছে।
বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন,আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।
উল্লেখ্য, আলী আসগর লবি বৃহস্পতিবার উপজেলার টোলনা গ্রামে তার দাদা-দাদী ও পূর্ব পুরুষের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চুকনগর বাজাওে আলী আসগর লবির ধানের শীষ প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে একটি প্রচার মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যশোর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
news@26banglatv.com