Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল-২ স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস মার্কার প্রচারণায় জনতার ঢল

২৬ বাংলা টিভি   22-Jan-2026   37

Photo

নড়াইল-২ স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের কলস মার্কার প্রচারণায় জনতার ঢল


​নড়াইল প্রতিনিধি :

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামের কলস মার্কার সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের প্রধান সড়কে এই প্রচারণায় সমর্থকদের ঢল নামে।

বিকেলে শহরের শিল্পকলা একাডেমী চত্বর থেকে কয়েক হাজার সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুচিপোল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের ‘কলস’ মার্কার পক্ষে দেওয়া বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যেও প্রার্থীর প্রতি ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

মিছিল পরবর্তী সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম নিজের রাজনৈতিক অবস্থান ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, যার ফলে আমার বিরুদ্ধে ৮৮টি মামলা হয়েছে। নড়াইল ও লোহাগাড়ায় আমাদের প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মীর নামে মামলা রয়েছে। আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ হারিয়েছি। এই নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকেই আমাকে আজ স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছে।”

​তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করব এবং একটি শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়ে তোলার অঙ্গীকার করছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা পরিবর্তন চায়।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং রাজপথের সংগ্রামের কারণে মনিরুল ইসলামের প্রতি স্থানীয় ভোটারদের একটি বড় অংশের সহানুভূতি ও সমর্থন রয়েছে। বৃহস্পতিবারের এই বিশাল শো-ডাউন নির্বাচনী এলাকায় নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত