সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলের দুইটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
২৬ বাংলা টিভি 21-Jan-2026 53
নড়াইলের দুইটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
নড়াইল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ ও নড়াইল-২ আসন মিলিয়ে মোট ১৫ জন প্রার্থী নির্বাচনি মাঠে লড়াই করবেন। ২১ জানিুয়ারি বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এই প্রতীক হস্তান্তর করা হয়।
নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের বরাদ্দকৃত প্রতীকগুলো হলো: বিশ্বাস জাহাঙ্গীর আলম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি): ধানের শীষ, মোঃ ওবায়দুল্লাহ কায়সার (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ,আব্দুল আজিজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ): হাতপাখা, মিল্টন মোল্যা (জাতীয় পার্টি): লাঙ্গল, বিএম নাগিব হোসেন (স্বতন্ত্র): কলস, এস এম সাজ্জাদ হোসেন (স্বতন্ত্র): ফুটবল, সুকেশ সাহা আনন্দ (স্বতন্ত্র): ঘোড়া।
নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে চূড়ান্তভাবে ৮ জন প্রার্থী নির্বাচনি লড়াইয়ে থাকছেন। তাদের প্রতীকগুলো হলো,এ.জেড.এম. ফরিদুজ্জামান ফরহাদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি): ধানের শীষ, মোঃ আতাউর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা, মোঃ তাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ): হাতপাখা, খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি): লাঙ্গল, মোঃ নুর ইসলাম (গণ অধিকার পরিষদ): ট্রাক, মোঃ শোয়েব আলী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট): ছড়ি, মোঃ মনিরুল ইসলাম (স্বতন্ত্র): কলস, ফরিদা ইয়াসমিন (স্বতন্ত্র): জাহাজ।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে নির্বাচনি আমেজ শুরু হয়েছে। এখন থেকেই প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
news@26banglatv.com