Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উত্তেজনা

২৬ বাংলা টিভি   21-Jan-2026   61

Photo

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উত্তেজনা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদের ওপর এক নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ১২টার দিকে এই হামলার শিকার হন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হুসাইন আহমেদ রাতে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা একদল অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জগত জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় প্রতিক্রিয়া ও উত্তেজনা: হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে কালীগঞ্জ পৌর এলাকা ও কলেজ সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে, হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছর মে মাসে হুসাইন আহমেদ বজ্রপাতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে পুনরায় সাংগঠনিক দায়িত্ব পালনের মাঝেই এবার তিনি এই সন্ত্রাসী হামলার শিকার হলেন


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত