Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেতার কামনায় দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   20-Jan-2026   52

Photo

নড়াইলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেতার কামনায় দোয়া মাহফিল


নড়াইল প্রতিনিধি :  

নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  নড়াইল আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বার ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নড়াইল বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট মো: আজিজুল ইসলাম।বার ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক,  জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো: ইকবাল হোসেন সিকদার, জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, অ্যাডভোকেট রাজিব আহম্মেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া মাহফিলে সাধারন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন,অ্যাডভোকেট রিয়াজ আহম্মেদ খানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত