Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে হ্যাঁ ভোট প্রচারণায় উপদেষ্টা এম. শাখাওয়াত হোসেন

২৬ বাংলা টিভি   20-Jan-2026   52

Photo

পঞ্চগড়ে হ্যাঁ ভোট প্রচারণায় উপদেষ্টা এম. শাখাওয়াত হোসেন


 পঞ্চগড়  প্রতিনিধি:

পঞ্চগড়ে গণভোট প্রচার ও ভোটার  উদ্বুদ্ধকরণ সভায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে সকল নাগরিকের ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার  বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে আর কখনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রায় ১ হাজার ৪শ ছাত্র জনতা ও পঙ্গুত্ববরণকারী ৩০ হাজার মানুষের আত্মত্যাগের সঙ্গে জাতি কোনোভাবেই বেইমানি করতে পারে না।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল একটি সঞ্চালকের ভূমিকা পালন করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরই এ সরকারের মূল লক্ষ্য। তবে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য উল্লেখ করে তিনি সকল নাগরিককে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন  আরও বলেন, ‘গণভোট কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তারা বাধ্য থাকবে।’

জেলা প্রশাসনের আয়োজনে ও পঞ্চগড়  জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার রবিউল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোটকে সফল  করতে নিজর অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত