Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

আফগানিস্তানে চীনা রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৭

২৬ বাংলা টিভি   20-Jan-2026   29

Photo

আফগানিস্তানে চীনা রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বোমা হামলায় এক চীনা নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন আফগান। এ ঘটনায় এক শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের শেহের-ই-নাও বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন ওই রেস্তোরাঁটিতে হামলা চালানো হয়। এলাকাটিতে বিভিন্ন অফিস, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে এবং এটি শহরের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হতো।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি রেস্তোরাঁর কিচেনের কাছে ঘটে। এতে আইয়ুব নামে এক চীনা নাগরিক এবং ছয়জন আফগান নিহত হন।

আইএসআইএলের আফগান শাখা এ হামলার দায় স্বীকার করে জানায়, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তাদের দাবি, চীনের উইঘুর মুসলিমদের প্রতি আচরণের প্রতিবাদে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানায়, বিস্ফোরণস্থল থেকে ২০ জনকে তাদের চিকিৎসাকেন্দ্রে আনা হয়। যাদের মধ্যে সাতজন পৌঁছানোর আগেই মারা যান। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে সহিংসতা কমলেও আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এখনো মাঝেমধ্যে এ ধরণের হামলা চালাচ্ছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত