Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ

২৬ বাংলা টিভি   20-Jan-2026   38

Photo

আজ থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হবে স্বর্ণ


নিউজ ডেস্ক:

দেশের স্বর্ণবাজারে আবারও সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক লাফে ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে জরুরি বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা হবে।

তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে।

এর আগে সর্বশেষ গেল ১৪ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত