Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

২৬ বাংলা টিভি   19-Jan-2026   53

Photo

সিরাজগঞ্জের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর। অভিযোগটি সোমবার (১৯ জানুয়ারি) দুদক-এ জমা দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামায় হাবিবে মিল্লাত তার প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন। প্রদর্শিত হিসাবের তুলনায় তার প্রকৃত সম্পদ বহুগুণ বেশি। অভিযোগকারী জানান, তার এবং তার স্ত্রীর নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে। আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে সম্পদ থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পর সরকারি অর্থ আত্মসাৎ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন তিনি। তার মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভেরিটাস আইটি ও টেলিকম লিমিটেড এবং ভেরিটাস হেলথ কেয়ার ব্যবহার করে এসব অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
সিরাজগঞ্জে ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে তিনি এজাহারনামীয় আসামি এবং বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযোগকারী অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর বলেন, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি এসব অনিয়ম ও দুর্নীতিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আমরা চাই দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চালাক।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত