Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনার’র সাক্ষাৎ

২৬ বাংলা টিভি   19-Jan-2026   31

Photo

তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনার’র সাক্ষাৎ


আন্তর্জাতিক ডেস্ক:

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং সোমবার (১৯ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন ।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র, মানবাধিকার এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত