Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেরিন প্রকৌশলীর !

২৬ বাংলা টিভি   18-Jan-2026   49

Photo

জামালপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেরিন প্রকৌশলীর !


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরেপথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আশিকুজ্জামান স্ট্যালিন (২৫) নামে এক ক্যাডেটের মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) ভোরে মেলান্দহ ডেফলা ব্রিজ এলাকায় এঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 

এক্স ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিন রাত ১২ টার দিকে জামালপুর শহর থেকে তার নানাবাড়ি ইসলামপুরে যাচ্ছিলেন। 

ব্যাক্তিগত গাড়ি চালিয়ে যাওয়ার সময় মেলান্দহ উপজেলার কালিবাড়ি এলাকায়

দ্রুতগামী গাড়ির সামনে এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। 

ওই পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দেয়। 

এসময় পথচারী এবং গাড়িতে থাকা ক্যাডেট স্ট্যালিন আহত অবস্থায় ছটফট করতে থাকে। 

৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায় এক ব্যক্তি। পরে

পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে স্ট্যালিনের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র মেরিন প্রকৌশলী আশিকুজ্জামান স্ট্যালিন ইউরোপের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালপুর শহরের বনপাড়ার মৃত আক্তারুজ্জামানের সন্তান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

ওবায়দুর রহমান পথচারীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন,

দুজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভোররাতে ক্যাডেট আশিকুজ্জামান স্ট্যালিনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত