Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, গুলিসহ যুবক গ্রেফতার

২৬ বাংলা টিভি   18-Jan-2026   51

Photo

লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল, গুলিসহ যুবক গ্রেফতার


নড়াইল প্রতিনিধি: 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে শিকদার লিমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। লিমন দীর্ঘ ১১ বছর মালেশিয়াতে ছিলেন।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত  উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করে যৌথবাহিনী।

পুলিশ জানায়, নড়াইল সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্য পায় উপজেলার ইতনা পশ্চিমপাড়া গ্রামে

শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কর্যক্রম পরিচালনা উদ্দেশ্যে তাদের বসত বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন। পরে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। তবে যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়।

পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ, এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘদিন প্রবাস জীবনে থেকেছেন, তার পার্সপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩ টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়। পরে নিয়মিত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত