Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের কবিদের মতবিনিময়

২৬ বাংলা টিভি   18-Jan-2026   30

Photo

তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের কবিদের মতবিনিময়


নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে কবি ও সাহিত্যিকরা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, সাংস্কৃতিক বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, কবি মতিন বৈরাগী, লেখক আবু সাইদ খান, কবি সোহেল রশীদ, কবি শ্যামল জাকারিয়া, কবি আসাদ কাজল, কবি রোকন জহুর, কবি নুরুন্নবী সোহেল, লেখক শিমুল পারভীন, শাহীন চৌধুরী, ইউসুফ রেজা ও জামসেদ ওয়াজেদসহ আরও অনেকে।

মতবিনিময়কালে তারেক রহমান বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।কবি সাহিত্যিকগণ সমাজের সচেতন অংশ তাদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, জ্ঞাননির্ভর সমাজ নির্মাণে কবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, গণতন্ত্রের বিকাশে কবিরাই সমাজকে স্বপ্ন দেখান ও পথ দেখান।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, কবিতা মানুষের জীবনের গভীর অংশ। জাতীয় কবিতা পরিষদের জন্ম হয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে।

আলোচনায় কবিরা সাহিত্যচর্চা বিস্তারের লক্ষ্যে একটি কবিতা একাডেমি গঠনের প্রস্তাবও তুলে ধরেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত