Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পিঠা-পায়েসের ঘ্রাণে শীতের সকালে বাঙালিয়ানার উৎসব

২৬ বাংলা টিভি   17-Jan-2026   34

Photo

ঝিনাইদহে পিঠা-পায়েসের ঘ্রাণে শীতের সকালে বাঙালিয়ানার উৎসব


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জমজমাট আয়োজন হয়ে গেলো পৌষ-পার্বন উৎসব। শনিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্টলে প্রর্দশন করা হয় ধোয়া ওঠা ভাপা পিঠা, রসের পায়েস, ভেজানো পেঠা, সেমাই পিঠা, ভাপা, মুড়ি, মোয়া, মুড়কি খইসহ বাঙালি ঐতিহ্যের নানা পিঠা পায়েস। আর এসব পিঠা পায়েসের স্বাদ নিতে সেখানে ভীড় করে শিশু থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের অভিভাবক ও নানা শ্রেণী-পেশার মানুষ এসব পিঠা-পায়েসের স্বাদ গ্রহণ করেন। শহুরে যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে এমন ঐতিহ্যবাহী আয়োজন পেয়ে খুশি অভিভাবক ও স্থানীয়রা।  আর বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা এবং বর্তমান প্রজন্মের সামনে তা নতুন করে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা। 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত