Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

পুলেরহাট থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সন্ত্রাসী আলামিন আটক

২৬ বাংলা টিভি   17-Jan-2026   54

Photo

পুলেরহাট থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সন্ত্রাসী আলামিন আটক


স্টাফ রিপোর্টার।। 

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বহুল আলোচিত সন্ত্রাসী আলামিনকে আটক করেছে র‍্যাব-৬ যশোর। শনিবার (১৭ জানুয় সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে আলামিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র বহনের কথা স্বীকার করেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

র‍্যাব সূত্রে জানা যায়, আটক আলামিন (২৮) যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, আলামিন যশোরের আলোচিত তানভীর হত্যা মামলার অন্যতম আসামি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত