Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

প্রথমবারের মতো মানববিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য

২৬ বাংলা টিভি   17-Jan-2026   25

Photo

প্রথমবারের মতো মানববিহীন হেলিকপ্টার চালু করলো যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার ‘প্রোটিয়াস’ চালু করেছে যুক্তরাজ্য । শুক্রবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ রয়্যাল নেভি জানায়, হেলিকপ্টারটি ইতিমধ্যেই সফলভাবে প্রাথমিক পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

প্রায় ৬ কোটি পাউন্ড ব্যয়ে নির্মিত এই হেলিকপ্টারটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় সাবমেরিন শনাক্তকরণ, সমুদ্র টহল ও সাবমেরিন-বিধ্বংসী অভিযানের জন্য তৈরি করা হয়েছে । প্রতিরক্ষা ও মহাকাশ প্রতিষ্ঠান ‘লিওনার্দো’ এর নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর ব্যবহারের মাধ্যমে ‘প্রোটিয়াস’ স্বয়ংক্রিয়ভাবে পরিবেশ বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে সক্ষম। রয়্যাল নেভির মতে, এটি প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনায় মানবসম্পৃক্ততা ছাড়াই কার্যকর ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ইউরোপে নিরাপত্তা উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ‘প্রোটিয়াস’-কে যুক্তরাজ্য ও ন্যাটো মিত্রদের সামুদ্রিক নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত