Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেষ মুহূর্ত পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করবে জামায়াত

২৬ বাংলা টিভি   17-Jan-2026   27

Photo

শেষ মুহূর্ত পর্যন্ত চরমোনাইয়ের জন্য অপেক্ষা করবে জামায়াত


নিউজ ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সরে যাওয়ার ঘটনায় জরুরি বৈঠক করেছে জামায়াত।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান, নির্বাচনি ঐক্য বজায় রাখতে জামায়াত শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের ফেরার অপেক্ষায় থাকবে।

তিনি বলেন, যদি চরমোনাই ফিরে না আসে, তাহলে জোটের বাকি দলগুলো ৪৭টি আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করবে। একই সঙ্গে নির্বাহী কমিটির বৈঠকে নির্বাচনি সফর ও নীতিনির্ধারণী বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এসব বিষয়ে সিদ্ধান্ত ২০ জানুয়ারি জানানো হবে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলারও সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহারের আহ্বান জানায় জামায়াত।

বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০টি দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে এবং এলডিপি ৭ আসনে প্রার্থী দেবে। অন্য দলগুলোর মধ্যে এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।

অন্যদিকে, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় এবং বাকি আসনগুলোতে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায়।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত