Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

ভিসা জটিলতায় বাংলাদেশে আসছেন না আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

২৬ বাংলা টিভি   17-Jan-2026   34

Photo

ভিসা জটিলতায় বাংলাদেশে আসছেন না আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা


স্পোর্টস ডেস্ক:

চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। এই পরিস্থিতিতে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা থাকলেও ভিসা সমস্যার কারণে আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশ সফরে আসতে পারছেন না।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট অচলাবস্থা কাটাতে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছেন।

তার সঙ্গে একজন ভারতীয় বংশোদ্ভূত ঊর্ধ্বতন কর্মকর্তা আসার কথা থাকলেও সময়মতো ভিসা না পাওয়ায় তিনি সফর বাতিল করতে বাধ্য হন। এই ঘটনাকে অনেকেই দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের শীতলতার ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিসিবি ও বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। সহকর্মীর অনুপস্থিতিতে আইসিসির সঙ্গে সব আলোচনা এখন এফগ্রেভের ওপরই নির্ভর করছে।

ধারণা করা হচ্ছে, তিনি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করবেন, যাতে ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। হাতে সময় আছে তিন সপ্তাহেরও কম। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে পুরো টুর্নামেন্টই অনিশ্চয়তার মুখে পড়তে পারে।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত