Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন

২৬ বাংলা টিভি   16-Jan-2026   53

Photo

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: 

৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থীতা বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের করা আবেদনের প্রেক্ষিতে শুক্রবার (১৬জানুয়ারী) দুপুরে নির্বাচন কমিশনে দূ’দফা শুনানী শেষে সাবিরা সুলতানার প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। এর আগে ব্যাংক এশিয়ার করা অভিযোগও নিজেরা প্রত্যাহার করে নিয়েছে বলে জানাগেছে। শুনানীতে অভিযোগকারি জহুরুল ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন, মামুন মাহাবুব। অপরদিকে যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে শুনানীতে অংশ গ্রহন করেন, ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল ও এ্যাড. উজ্জল হোসেন। নির্বাচন কমিশনে শুনানী চলাকালে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা, ঝিকরগাছা উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুমন ও ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত কল্লোল। এদিকে মনোনয়ন বৈধ ঘোষনা হওয়ায় দুশ্চিন্তায় থাকা ঝিকরগাছা ও চৌগাছার বিএনপি সমর্থিত মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। 


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত