Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

ইসলামী জগৎ

আজ পবিত্র শবে মেরাজ

২৬ বাংলা টিভি   16-Jan-2026   51

Photo

আজ পবিত্র শবে মেরাজ


স্টাফ রিপোর্টার:

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন।

ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ নির্দেশে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সৌভাগ্য লাভ করেন। এই অলৌকিক ঘটনাই ইসরা ও মেরাজ নামে পরিচিত। এ সময় মহানবী (সা.) আল্লাহর দিদার লাভ করেন এবং মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

ইতিহাস অনুযায়ী, এই বরকতময় রাতে মহানবী (সা.) ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে সিদরাতুল মুনতাহা, বায়তুল মামুরসহ জান্নাত, ফেরেশতাদের বিভিন্ন নিদর্শন এবং আখিরাতের নানা দৃশ্য পরিদর্শন করেন।

পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত