সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
২৬ বাংলা টিভি 15-Jan-2026 29
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহের শৈলকুপায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার বৃত্তিদেবী রাজনগর বাজারে এ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি।
সেসময় সাবেক এ্যাটর্নী জেনারেল এ্যাড. আসাদুজ্জামান, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, বিএনপি নেতা নিজামুল হক টিটন, লিটন মুন্সীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে বিকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন।
সেসময় উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
news@26banglatv.com