Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে পরকীয় প্রেমিক-প্রেমিকাকে ঘরে পেয়ে দুজনের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে গাছের বেঁধে রাখার অভিযোগ

২৬ বাংলা টিভি   15-Jan-2026   52

Photo

চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামে পরকীয় প্রেমিক-প্রেমিকাকে ঘরে পেয়ে দুজনের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে গাছের বেঁধে রাখার অভিযোগ


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 চুয়াডাঙ্গার সদর উপজেলা ও দর্শনা থানার নেহালপুর  ইউনিয়নের কুন্দিপুর গ্রামের স্কুল পাড়ার দিন মজুর  আরিফের স্ত্রী আসমা (২৫) ও একই গ্রামের কৃষক আহামেদ আলীর ছেলে স্বপন আলী (২৮) পরকীয় সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে ওই দু'জন গভীররাতে শারীরিকভাবে মিলিত হওয়ার সময় কিছু গ্রামবাসীর কাছে ধরা পড়ে।

স্হানীয় যুবদল কর্মী নান্নু জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী)  রাত ২টার দিকে আসমা শোবার ঘরে স্বপন আলীর উপস্থিতি টের পায় গ্রামের কিছু মানুষ।  গ্রামবাসীর অভিযোগ, শারীরিকভাবে মিলিত হওয়া অবস্হায় তাদের হাতেনাতে  আটক হয়। তারা মাঝে মধ্যেই শারীরিক ভাবে মিলামেশা করতো বলে তারা জানায়। এ সময় উচ্ছৃঙ্খল কয়েকজন গ্রামবাসী তাদের  বেধড়ক মারপিটের পর তাদের মাথা ন্যাড়া করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। 

এ ঘটনার খবর পেয়ে যুবদল কর্মী নান্নুসহ কয়েকজন বিষয়টি মিমাংসা করে তাদের বাঁধন খুলে দেয়। এটা একটা অমানবিক কাণ্ড হয়েছে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, বিষয়টি গ্রামীণ পর্যায়ে মিমাংসা হয়ে যাওয়ায় আমাদের কোন আপত্তি ছিলো না। তাছাড়া এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত