Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় ৩টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী মাহাবুল হোসেন আটক

২৬ বাংলা টিভি   15-Jan-2026   48

Photo

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় ৩টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী মাহাবুল হোসেন আটক


চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী গোয়ালপাড়ায় ৩টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারী মাহাবুল হোসেনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা আনুমানিক ১২টায় তাকে আটক করা হয়। আটক মাহাবুল হোসেন জীবননগর উপজেলার মেদেনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

৫৮ বিজিব ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এদিন বিকাল সাড়ে ৪টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে খবর পেয়ে জীবননগরের বেনীপুর বিজিবি'র একটি টহলদল গোয়ালপাড়ায় অবস্হিত জাকাউল্লাহর ইটভাটার পূর্ব পাশে অবস্থান নেয়। এ সময় মাহাবুল একটি নীল রঙের হোন্ডা লিভো মোটরসাইকেল চালিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। তাকে বিজিবি সদস্যরা থামিয়ে তার দেহ তল্লাশী করে ৩টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে। এই অবৈধ স্বর্ণের বারগুলো সে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার কাছ থেকে উদ্ধার করা অবৈধ স্বর্ণের বার,১টি ১২৫ সিসির মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন সেট জব্দ তালিকা মূল্য ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা। আর উদ্ধার করা ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের অবৈধ স্বর্ণের মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।   

তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দেয়ার পর তাকে মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত