সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া
বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু
২৬ বাংলা টিভি 14-Jan-2026 42
বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাতটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, সোমবার কর্মস্থলে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মাইগ্রেনজনিত সমস্যায় ভুগছিলেন।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। চলতি মাসের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর পৈতৃক বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। তাঁর শ্বশুরবাড়ি দাউদকান্দি উপজেলার খান বাড়ি। সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, অসুস্থবোধ করার পর চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
news@26banglatv.com