Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রতিবাদ সভা ও মানববন্ধন

২৬ বাংলা টিভি   14-Jan-2026   53

Photo

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, প্রতিবাদ সভা ও মানববন্ধন


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

এনটিভির, দৈনিক আমার দেশের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। বক্তরা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার নিজ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাঁর বাড়ির সামনে আসে এবং দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রোল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এঘটনায় সদর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি সদস্য বাবু ইসলাম,  জাকিরুল ইসলাম সান্টু, হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, সোহাগ হাসান জয়, সাবেক সাধারন সম্পাদক ফেরদৌস রবীন, প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুন, যুগ্ম সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর কবীর, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সহ সভাপতি এস.এম তফিজ উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত