Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে চিলড্রেন ভয়েস স্কুলের ১০ বছর পূর্তিতে পিঠা উৎসব

২৬ বাংলা টিভি   14-Jan-2026   48

Photo

নড়াইলে চিলড্রেন ভয়েস স্কুলের ১০ বছর পূর্তিতে পিঠা উৎসব


 নড়াইল প্রতিনিধি :

নড়াইলের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘চিলড্রেন ভয়েস স্কুল’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আজ ১৪ জানুয়ারি (বুধবার) স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পিঠা মেলার আয়োজন করা হয়েছে। সকার সাড়ে ১০টা থেকে শুরু হযে বিকেল পযর্ন্ত চলে এই উৎসব। 

মেলায় স্থান পেয়েছে গ্রাম-বাংলার চিরায়ত সব পিঠা, যার মধ্যে রয়েছে— ভাপা পিঠা, চিতই পিঠা, দুধে ভেজানো পুলি, পাটিসাপটা, নকশী পিঠা, মালপোয়া, মুগ পাকন ও লবঙ্গ লতিকাসহ হরেক রকমের মুখরোচক পিঠা। শীতের সকালে এমন দেশীয় আমেজ তৈরি করতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও ব্যাপক উৎসাহ নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন।

নড়াইলে চিলড্রেন ভয়েস স্কুলের ১০ বছর পূর্তিতে পিঠা উৎসব 

​চিলড্রেন ভয়েস স্কুলের পরিচালক সৈয়দ নাজমুল সাকিব জানান,সকাল  থেকে শুরু হওয়া এই উৎসব চলবে বিকেল পর্যন্ত। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। উৎসবে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকায় আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত