সারা বাংলা ময়মনসিংহ জামালপুর
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রায় ৪ জনের কারাদণ্ড!
২৬ বাংলা টিভি 13-Jan-2026 45
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রায় ৪ জনের কারাদণ্ড!
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৪ জন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো: নয়ন কে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও এই মামলার অন্য দুই আসামি মো: আনোয়ার এবং মোছা: শাহনাজ পারভীন সুইটিকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ।
একই সঙ্গে জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।অন্যদিকে ইসলামপুর থানার অপর একটি মামলায় ( মামলা নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো: ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত।
দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো: হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ভিকটিম মোছা: সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের কৌশুলীরা। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
news@26banglatv.com