Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   13-Jan-2026   61

Photo

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।
আজ মঙ্গলবার(১৩ জানুয়ারি)  সকালে সিরাজগঞ্জ  র‍্যাব-১২ এর হেডকোয়ার্টার থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ উসমান গণি।
এর আগে গতকাল ১২ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দন্ডপ্রাপ্ত মো. সোহেল সিরাজগঞ্জ পৌর এলাকা সয়াধানগড়া মহল্লার মৃত ফটিক শেখের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১৯ মার্চ একটি মাদক মামলায় মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকে সোহেল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন। র‌্যাব-১২ এর সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি সোহেলকে গ্রেপ্তার করে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত