Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী নওগাঁ

নওগাঁ শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আবাসিক হোটেল থেকে আটক -৯

২৬ বাংলা টিভি   09-Jan-2026   67

Photo

নওগাঁ শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আবাসিক হোটেল থেকে আটক -৯


নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী, অভিভাবক ও প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ ৯ জনকে আটক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ টিম। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের ‘নীলসাগর হোটেল’ এবং ‘পোরশা রেস্ট হাউজে’ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগসহ নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়। এরমধ্যে ৬ জন পরীক্ষার্থী ১ জন অভিভাবক ও ২ জন প্রশ্নফাঁস চক্রের সদস্য।

আটক ৬ পরীক্ষার্থীরা হলেন, জেলার নিয়ামতপুর উপজেলার বামইন গ্রামের আবুল বাসারের ছেলে মো. আবু সাইদ (৩১) ও চন্ডীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩১), মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের ফারাজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২৬) ও মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে ফারুক হোসেন (৩১), সাপাহার উপজেলার কওমি মাদ্রাসাপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে আতাউর রহমান (৩০) এবং পোরশা উপজেলার দিঘা গ্রামের রাজ্জাক সরকারের মেয়ে রেহান জান্নাত (৩১)।

এছাড়াও প্রশ্নফাঁস চক্রের ২ জন হলেন, পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দীনের ছেলে মামুনুর রশিদ (৪১) ও মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে আহসান হাবিব (৪০) এবং মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে ফারাজুল ইসলাম (৪৮) নামের এক পরীক্ষার্থীর অভিভাবককে আটক করা হয়েছে।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের  জড়িত অভিযোগে ৯ জনকে শনাক্ত করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আটক ৯ জনের পরিচয় নিশ্চিত করে। তবে এদিন দুপুর আড়াইটার দিকে এখন পর্যন্ত ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত