Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ শেরপুর

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

২৬ বাংলা টিভি   07-Jan-2026   67

Photo

বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা


শেরপুর প্রতিনিধি :

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এবং নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কিছু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি না করে অতিরিক্ত দামে বিক্রি করছিল এমন অভিযোগের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে শাহিন ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, শামীম ইলেক্ট্রনিক্স ও মনা ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা করে, ইতি ইলেক্ট্রনিক্স, মনিমুক্তা এন্টারপ্রাইজ, শামছুল স্টোর, শাকিব স্টোর ও শফিকুল স্টোরকে ৩ হাজার টাকা করে এবং কে.জেড এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক গণমাধ্যমকে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

একই দিনে নকলা উপজেলা বাজারে পৃথক অভিযানে দুই দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, জনস্বার্থে নকলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত