Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   06-Jan-2026   32

Photo

কালীগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ। 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের আলমসাধু চালক ওমর আলী (ওমর শেখ) হত্যা মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল   রোববার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নারন্দি গ্রাম থেকে আসামি ইসমাইল হোসেন (৩০) কে গ্রেফতার করে। সে যশোর জেলার হাফানিয়া গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সালে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের রাস্তায় ওমর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘদিন মামলাটি ক্লুলেস থাকলেও তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ৫ জানুয়ারি তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এসময় আসামি স্বেচ্ছায় হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর ছিল। পেশাদারিত্ব ও আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত