Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দেড় লাখ টাকার বেতনের প্রলোভন, শেষে লাশ—ক্যাম্বোডিয়ায় যুবকের মৃত্যুতে ফুঁসছে শৈলকুপা

২৬ বাংলা টিভি   05-Jan-2026   34

Photo

দেড় লাখ টাকার বেতনের প্রলোভন, শেষে লাশ—ক্যাম্বোডিয়ায় যুবকের মৃত্যুতে ফুঁসছে শৈলকুপা


ঝিনাইদহ প্রতিনিধিঃ

পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশে স্বপ্নের চাকরির আশায় ঘর ছাড়লেও আর ফেরা হলো না সোহাগের। ক্যাম্বোডিয়ার এক অচেনা হাসপাতালে নিঃশব্দে থেমে গেছে যুবকের প্রাণ। নিহত সোহাগ মোল্লা শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্ষুদ্র-রয়েড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র রয়েড়া গ্রামের জামিরুল শেখের ছেলে রয়েল শেখ নামের এক মানবপাচারকারীর প্রলোভনে পড়েন সোহাগ। কয়েক বছর ধরে ক্যাম্বোডিয়ায় অবস্থানরত রয়েল নিজেকে বৈধ কর্মসংস্থানের মাধ্যম হিসেবে পরিচয় দিয়ে এলাকায় একাধিক দরিদ্র যুবককে বিদেশে নেওয়ার ফাঁদ পাতে। গত ৮ মাস আগে দেড় লাখ টাকা বেতনের লোভ দেখিয়ে সোহাগের পরিবারের কাছ থেকে আদায় করে নেয় প্রায় ৫ লাখ টাকা। কিন্তু ক্যাম্বোডিয়ায় পৌঁছানোর পরই ভেঙে পড়ে সেই স্বপ্ন। 

‎ভুক্তভোগীদের অভিযোগ, সেখানে তাদের জিম্মি করে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করা হতো। ঠিকমতো খাবার কিংবা বেতন তো দূরের কথা প্রতিবাদ করলেই নেমে আসত শারীরিক নির্যাতন। এক পর্যায়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েন সোহাগ।

‎গত মাসে নির্যাতনের মাত্রা আরও বাড়লে সোহাগ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১ জানুয়ারি ক্যাম্বোডিয়ায় তার মৃত্যু হয়। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এতদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সোহাগের মরদেহ দেশে ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি অভিযুক্ত মানবপাচারকারী রয়েল শেখ। 

‎‎এদিকে, একই ফ্লাইটে তার সঙ্গে ক্যাম্বোডিয়ায় গিয়েছিলেন সোহাগের চাচাতো ভাই ইব্রাহীম মোল্লা। তিনি সম্প্রতি দেশে ফিরে পরিবারের কাছে পুরো ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত